1 Answers

উদ্দীপকে শাপলা ব্রেক ট্রেডিং কর্তৃক জনাব সিরাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যুক্তিযুক্ত ও যথার্থ।

উদ্দীপকে সৌরব মিয়া তার আবিষ্কারের পেটেন্ট করানোর পর সে তার ব্যবসায়ের একচেটিয়া মালিক। পেটেন্ট করার অর্থ হলো নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ উক্ত সম্পদ ব্যবহার এবং বিক্রয় করতে পারবে না। তাছাড়া প্যাটেন্ট-এর ফলে আবিষ্কারক অন্যকে লাইসেন্সও প্রদান করতে পারেন। জনাব সিরাজের শাপলা ব্রেক ট্রেডিং-এর ফর্মুলা ব্যবহার করে পণ্য বাজারে ছাড়ে, যা আইনত দণ্ডনীয়।

শিল্পোদ্যোক্তার পরিশ্রমলব্ধ উদ্ভাবন নকল উপায়ে বিক্রি করা হলে এতে তার আর্থিক সুবিধা অর্জন হয় না। ফলে নকলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। জনাব সৌরব মিয়া আইনগত ব্যবস্থা নেওয়ার মাধ্যমে তার ব্যবসায়ের ক্ষতি হ্রাস করতে পারবে।

সুতরাং বলা যায় যে, সৌরব মিয়ার শাপলা ব্রেক ট্রেডিং এর ফর্মূলা নকল করায় সিরাজ মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া নিঃসন্দেহে যুক্তিযুক্ত।

5 views

Related Questions