1 Answers

উদ্দীপকের নাছিমা বেগম 'শেফা মধু' নামের ট্রেডমার্কটি নিবন্ধন না করার কারণে তিনি আইনগত কোনো প্রতিকার পাননি।

ট্রেডমার্ক হলো কোনো পণ্য বা ব্যবসায়ের এমন কোনো স্বতন্ত্রসূচক বৈশিষ্ট্য, চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট ব্যবসায় বা পণ্যকে সহজে পরিচিত করে তোলে এবং এর মালিককে তা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে। ট্রেডমার্ক নিবন্ধন না করেও ব্যবহার করা যায়। তবে নিবন্ধন না করলে অন্য কেউ যদি হুবহু ট্রেডমার্ক ব্যবহার করে ব্যবসায় পরিচালনা করে তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনগত কোনো প্রতিকার পান না।

উদ্দীপকের নাছিমা বেগম আঞ্চলিক কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে আধুনিক পদ্ধতিতে মৌ চাষ শুরু করেন। তিনি চাষকৃত মধুর সর্বোচ্চ মান নিশ্চিত করে 'শেফা মধু' নামে বাজারজাত করেন। ফলে অল্পদিনের মধ্যেই 'শেফা মধু' বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেতে থাকে এবং সেই সাথে বিক্রয় ও মুনাফা বাড়তে থাকে। তার এ সাফল্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিবেশী রহিমা হুবহু 'শেফা মধু' নামে মধু বাজারজাত করায় নাছিমার মধু বিক্রির পরিমাণ কমে যায়। এমতাবস্থায় তিনি আইনের আশ্রয় নিলেও তিনি কোনো প্রতিকার পাননি। কারণ তার 'শেফা মধু' নামের ট্রেডমার্কটি নিবন্ধিত ছিল না।

সুতরাং বলা যায়, উদ্দীপকের নাছিমা বেগমের 'শেফা মধু' ট্রেডমার্কটি যথাযথভাবে নিবন্ধিত ছিল না বলেই তিনি আইনগত কোনো প্রতিকার পাননি।

5 views

Related Questions