1 Answers

উদ্দীপকে অঙ্কিত ছবির আইনগত সুরক্ষায় সিনথিয়ার গৃহীত ব্যবস্থাটি হলো কপিরাইট।

লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টকর্মের ওপর একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকারকে কপিরাইট বলে। এটি একটি আইনগত ধারণা।

উদ্দীপকে মিসেস সিনথিয়া ইসলাম মানুষের মনের মাধুরীকে তিনি নানান রূপে তৈলচিত্রে ফুটিয়ে তুলে সুনাম অর্জন করেছেন। কয়েকটি চিত্র দারুণ নন্দিত হওয়ায় তিনি এগুলো আইনগত সুরক্ষার লক্ষ্যে কপিরাইট এর ব্যবস্থা করেছেন। যার উদ্দেশ্য হলো নকল প্রতিরোধ করা। এর প্রকৃত লেখক, শিল্পী বা সৃষ্টকর্মের স্বত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা, যা না করা হলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। কপিরাইট কপিরাইটকারীকে এককভাবে কপিরাইটকৃত পণ্যসেবা উৎপাদন ও বাজারজাতকরণের অধিকার প্রদান করে। ফলে অসাধু ব্যবসায়ী বা, লোক সেগুলো নিজের নামে চালিয়ে দিতে পারবে না, তাই অঙ্কিত ছবির আইনগত সুরক্ষায় মিসেস সিনথিয়ার গৃহীত ব্যবস্থাটি যথার্থ হয়েছে।

সুতরাং বলা যায়, উদ্দীপকে অঙ্কিত ছবির আইনগত সুরক্ষায় সিনথিয়ার গৃহীত ব্যবস্থাটি হলো কপিরাইট।

5 views

Related Questions