মীমের অঙ্কিত পতাকা যেভাবে তার পরিচয় দান করে ভাষার ত্রুটি দূর করেছে তা বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে মীম তার পরিচয় প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের পতাকা অঙ্কন করে যা যুক্তিবিদ্যায় প্রতীক রূপে ব্যবহৃত হয়। সাধারণত প্রতীক হলো কোনো কিছুকে নির্দেশ করার, বোঝার এবং ব্যক্ত করার জন্য যে লিখিত বা কথিত চিহ্ন ব্যবহার করা হয়। প্রতীক সর্বদা মানুষের ব্যবহার ও ব্যাখ্যার উপর নির্ভরশীল। মানুষ ইচ্ছাকৃতভাবে যেকোনো চিহ্নকে প্রতীক হিসেবে ব্যবহার করতে পারে। মূলত প্রতীক হলো এমন বিষয়, যা সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়ে কোনো কিছুর অর্থকে স্পষ্ট করে, ভাষার ত্রুটি দূর করে। প্রতীক ব্যবহারের মাধ্যমে সাধারণ ভাষার অস্পষ্টতা ও দ্ব্যর্থকতা জাতীয় দোষ-ত্রুটি এবং ভাষার সীমাবদ্ধতা দূর করা যায়। প্রতীক ব্যবহারের মাধ্যমে জটিল যুক্তিকে সংক্ষেপে প্রকাশ করা যায়। ভাষার দোষ-ত্রুটি এড়িয়ে চলা যায় এবং সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়া সহজ করা যায়। প্রতীক ব্যবহারের মাধ্যমে চিন্তা ও শ্রমের দিক থেকে মিতব্যয়ী হওয়া এবং বক্তব্যের সারমর্মের প্রতি মনোযোগী হওয়া যায়। প্রতীক ব্যবহারের মাধ্যমে আমরা আবশ্যকীয় বিষয়ের প্রতি গুরুত্ব এবং অনাবশ্যকীয় বিষয়কে অপনয়ন করতে পারি। সুতরাং, মীম তার অঙ্কিত পতাকা দ্বারা বা প্রতীক ব্যবহারের মাধ্যমে ভাষার ত্রুটি পরিহার করেছে।