1 Answers
মীমের শোনা বক্তার বক্তব্যটি হলো- কিয়ামত পর্যন্ত যেহেতু পৃথিবীতে মানুষের আগমন হবে সেহেতু তাদের সৎপথে প্রদর্শনের 'জন্য কিয়ামত পর্যন্ত নবি ও রাসুলের আগমন ঘটবে। এ বক্তব্যটি খতমে নবুয়তে বিশ্বাসের পরিপন্থি।
খতমে নবুয়তের বিশ্বাসের গুরুত্ব অত্যধিক। খতমে নবুয়তে বিশ্বাস না করলে মুমিন থাকা যায় না। কারণ মহানবি (স.) হলেন সর্বশেষ নবি ও রাসুল। এ মর্মে আল্লাহ বলেন, "মুহাম্মদ (স.) তোমাদের কোনো পুরুষ লোকের পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি।” এ প্রসঙ্গে মহানবি (স.) বলেন, "আমি শেষ নবি, আমার পরে কোনো নবি নেই।” মহানবি (স.)-কে সর্বশেষ নবি হিসেবে বিশ্বাস করা ইমানের অঙ্গ। তাই খতমে নবুয়তে বিশ্বাস না করে অন্যান্য ইবাদত বন্দেগি করলে তা গ্রহণযোগ্য হবে না। বর্তমানে কাদিয়ানী সম্প্রদায় খতমে নবুয়তে বিশ্বাস করে না। তারা নামায রোযাও করে। কিন্তু তারা প্রকৃতপক্ষে ইমানদার নয়। বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্র তাদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা করেছে। তাই বলা যায়, খতমে নবুয়তে বিশ্বাসের ওপর ইমান ও আমল নির্ভরশীল।'