1 Answers

উদ্দীপকে আব্দুর রহমানের বক্তব্যে শরিয়তের চতুর্থ উৎস তথা কিয়াসকে নির্দেশ করা হয়েছে। ইসলামি পরিভাষায়, কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার-বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে।

ইসলামি শরিয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম। মানবজীবন ও মানবসমাজ সতত পরিবর্তনশীল। ফলে নতুন নতুন সভ্যতা ও সংস্কৃতির উন্মেষ ঘটে। যা নতুন নতুন জিজ্ঞাসা, সমস্যা ও জটিলতার জন্ম দেয়। এ প্রেক্ষিতে ইসলামের বিজ্ঞানসম্মত সমাধানের প্রয়োজনীয়তা দেখা দেয়, যা একমাত্র কিয়াসের মাধ্যমেই সম্ভব। ইসলামের সর্বজনীন জীবন বিধান হিসেবে স্বীকৃতির জন্য আল্লাহ তায়ালা কুরআন ও হাদিসের শিক্ষা অনুযায়ী কিয়াসের মহান পদ্ধতির ব্যবস্থা রেখেছেন। 

আল্লাহ  তায়ালা বলেন - فَاعْتَبِرُوا يَأُولِي الْأَبْصَارِ 

অর্থ : “অতএব, হে চক্ষুষ্মানগণ! তোমরা শিক্ষা গ্রহণ কর।” (সূরা আল-হাশর: ২) মুসলিমদের চিন্তা ও গবেষণার এ পদ্ধতিই হলো কিয়াস। ইসলামি আইনকে গতিশীলতা দিয়েছে কিয়াস। এর মাধ্যমে বিশ্বায়নের নতুন নতুন বিষয়ের বিধান দেওয়া সম্ভব।

5 views

Related Questions