1 Answers
উদ্দীপকে ফয়সালের বক্তব্যে ইঙ্গিতকৃত বিষয়টি হলো আল- কুরআন।
আল্লাহ তায়ালার নাজিাকৃত সবশেষ আসমানি কিতাব হলো আল- কুরআন। সর্বশেষ নবি হযরত মুহাম্মদ (স.)-এর ওপর দীর্ঘ ২৩ বছরে অল্প অল্প করে প্রয়োজনমাফিক সম্পূর্ণ কুরআন নাজিল হয়। বৈশিষ্ট্য ও মাহাত্ম্যের দিক থেকে আল-কুরআন সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাবান গ্রন্থ। এর সমকক্ষ আর কোনো কিতাব নেই। আল-কুরআন হলো পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ কিতাব।
আল্লাহ তায়ালা বলেন-مَا فَرَّطْنَا فِي الْكِتَابَ مِنْ شَيْءٍ
অর্থ : "আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিইনি। (সূরা আল- আনআম: ৩৮) আল-কুরআন সন্দেহমুক্ত কিতাব। দুনিয়ার কোনো গ্রন্থই নির্ভুল বা অকাট্য নয়। কিন্তু কুরআন নির্ভুল এবং এটি সন্দেহের বাইরে। আল্লাহ তায়ালা বলেন, "এটা এমন কিতাব, যাতে কোনো সন্দেহ নেই।" কুরআন হলো পূর্ববর্তী সকল আসমানি কিতাবের সার নির্যাস। কুরআন হলো সর্বজননীন কিতাব। এটি কোনো দেশ, কাল, জাতির জন্য সীমাবদ্ধ নয়। স্বয়ং আল্লাহ তায়ালা এর রক্ষক। তাই আল-কুরআন হলো অবিকৃত ও অপরিবর্তিত গ্রন্থ। এটি লওহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। দৈনন্দিন জীবনের নতুন নতুন সমস্যার সমাধানে আল-কুরআন ভিত্তি হিসেবে কাজ করে।
সুতরাং বলা যায়, ফয়সালের ইঙ্গিতকৃত বিষয়টি হলো আল-কুরআন।