1 Answers

উদ্দীপকে জারিফ সাহেবের চরিত্রে যে গুণটির প্রকাশ পেয়েছে তা হলো আত্মশুদ্ধির চেষ্টা।

ইসলামিক পরিভাষায় সর্বপ্রকার অনৈসলামিক কথা ও কাজ থেকে নিজ অন্তরকে মুক্ত ও নির্মল রাখাকে আত্মশুদ্ধি বলা হয়। আল্লাহ তায়ালার স্মরণ, আনুগত্য ও ইবাদত ব্যতীত অন্য সবকিছু থেকে অন্তরকে পবিত্র রাখাও এর বৈশিষ্ট্য। আত্মশুদ্ধির প্রধান উপায় হলো খারাপ কাজ ত্যাগ করা এবং কুচিন্তা কু-অভ্যাস বর্জন করা। সদা-সর্বদা সৎকর্ম, সৎচিন্তা, নৈতিক ও মানবিক আদর্শে নিজ চরিত্র গড়ে তোলা।

আত্মশুদ্ধি মানুষকে বিকশিত করে, সফলতা দান করে। ইহজীবনে আত্মশুদ্ধি মানুষকে পূর্ণাঙ্গ মানুষে পরিণত করে। আত্মশুদ্ধি হলো সফলতা লাভের মাধ্যম। যে ব্যক্তি যা অর্জন করতে পারে সে সফল। পরকালীন জীবনের সফলতা এবং মুক্তিও আত্মশুদ্ধির ওপর নির্ভরশীল। যে ব্যক্তি দুনিয়াতে নিজ আত্মাকে পবিত্র রাখবে পরকালে সেই মুক্তি পাবে। আল্লাহ তায়ালা বলেন-

قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا ، وَقَدْ خَابَ مَنْ دَشَاهَا

অর্থ: "নিশ্চয় যে ব্যক্তি আত্মাকে পূত-পবিত্র রাখল সেই সফলকাম, আর সে ব্যক্তিই ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে।" (সূরা আশ্-শামস: ৯-১০)

মূলত ইহকালীন ও পরকালীন সফলতা আত্মশুদ্ধির মাধ্যমেই অর্জন করা যায়। এ জন্যই ইসলামে আত্মশুদ্ধির গুরুত্ব অত্যধিক। সুতরাং বলা যায়, জারিফ সাহেবের আচরণের মধ্যে আত্মশুদ্ধির প্রচেষ্টা লক্ষ করা যায়। যা একজন মুসলিমের জন্য আবশ্যক।

5 views

Related Questions