আঃ রহমানের আচরণে যে গুণটি প্রকাশ পেয়েছে শিরোনাম উল্লেখপূর্বক এর গুরুত্ব বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
আঃ রহমানের আচরণে 'মানবসেবা' গুণটি প্রকাশ পেয়েছে। আঃ রহমানকে যে বৃদ্ধ কষ্ট দিত, সে অসুস্থ হলে তিনি তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এটি মানবসেবার অনন্য দৃষ্টান্ত।
মানবসেবা আখলাকে হামিদার অন্যতম বিষয়। মানবসেবা মানুষের উন্নত চরিত্রের পরিচায়ক। যে ব্যক্তি মানুষের সেবা করেন, তিনি মহৎপ্রাণ। সমাজে তিনি বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ তায়ালাও এরূপ ব্যক্তিকে ভালোবাসেন। যিনি মানুষের সেবা, সাহায্য-সহযোগিতা করেন, আল্লাহ তায়ালাও তাকে সাহায্য ও দয়া করেন। মহানবি (স.) বলেন, "যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।” (বুখারি)
অন্য হাদিসে রাসুলুল্লাহ (স.) বলেছেন, "তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর, তা হলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।” (তিরমিযি)
মানবসেবা করা মুমিনের অন্যতম গুণ। মুমিন ব্যক্তি সর্বদাই অন্য মানুষের খেদমতে নিয়োজিত থাকে। মহানবি (স.) এ সম্পর্কে নির্দেশ দিয়ে বলেছেন, "তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, রুগ্ম ব্যক্তির সেবা কর, বন্দিকে মুক্ত কর এবং ঋণগ্রস্তকে ঋণমুক্ত কর।” (বুখারি) পরিশেষে বলা যায়, সকল মানুষের সাহায্য-সহযোগিতা করা রাসুল (স.)-এর আদর্শ। আমাদের তিনি এজন্য অনুপ্রাণিত করে গেছেন। সুতরাং আমাদের উচিত যথাসম্ভব সব মানুষের সেবা করা।