1 Answers
সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত রাকীব সাহেব কোনো কিছুর বিনিময়ে কোনো তথ্য ফাঁস করেন না। দপ্তরের মূল্যবান কাগজপত্র তিনি সতর্কতার সাথে সংরক্ষণ করেন। রাকীব সাহেবের এরূপ আচরণে তার মধ্যে আমানতদারিতার ন্যায় একটি বিশেষ গুণের প্রকাশ পেয়েছে। যা প্রশংসাযোগ্য ও ইসলামি শরিয়তসম্মত।
আমরা জানি, আমানতের ক্ষেত্র অতি ব্যাপক। প্রত্যেক মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু না কিছু দায়িত্ব রয়েছে। এসব দায়িত্ব আমানতের অন্তর্ভুক্ত। যেমন- রাষ্ট্রের শাসকবর্গ ও কর্মচারীদের কাছে রাষ্ট্রের অর্থসম্পদ ও জনগণের অধিকার আমানতস্বরূপ। রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, জনগণের জানমালের হেফাজত করা, তাদের মৌলিক চাহিদা পূরণ করা রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত ব্যক্তিদের জন্য আমানত ও কর্তব্য।
আমরা জানি, আমানতদারকে সবাই বিশ্বাস করে ও ভালোবাসে। রাকীব, সাহেবও এর বাইরে নন। তিনি তার আমানতদারিতার জন্য অফিসের অন্য লোকদের বিশ্বাস অর্জন করেছেন, ভালোবাসা পেয়েছেন। অন্যদিকে পরকালীন জীবনেও তার জন্য রয়েছে আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ পুরস্কার।