1 Answers

উদ্দীপকের রাবেয়া চরিত্রে 'মমতাদি' গল্পের মমতাদির স্নেহবৎসল ও দায়িত্বশীল গুণটি প্রকাশ পেয়েছে। 

দায়িত্বশীলতা মানুষকে মহৎ ও স্মরণীয় করে। দায়িত্ব নিয়ে যে নিজের কাজ করতে পারে তাকে সবাই সমাদর করে। অন্যদিকে যে কাজের প্রতি দায়িত্বহীনতা দেখায়, সে সবার কাছেই নিন্দনীয় ও অশ্রদ্ধার পাত্র।

উদ্দীপকের রাবেয়া একটি অনাথ আশ্রয়কেন্দ্রে চাকরি করে। সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করে। শুধু তাই নয়, সে আশ্রমের বাচ্চাদের সাথে অত্যন্ত আন্তরিকাতপূর্ণ ও স্নেহময়ী আচরণ করে। যার কারণে আশ্রয়কেন্দ্রের শিশুরা তাকে খুব ভালোবাসে। তার দায়িত্ববোধ ও বাচ্চাদের প্রতি স্নেহবৎসল আচরণ প্রকাশ পেয়েছে উদ্দীপকে। 'মমতাদি' গল্পে মমতাদি সংসারের অভাব-অনটনে পড়ে অন্যের বাড়িতে কাজ করতে আসে। কিন্তু এক মুহূর্তের জন্য সে তার কাজ ও দায়িত্বে ফাঁকি দেয় না। সে তার করণীয় কাজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করে। যার ফলে বাড়ির প্রত্যেকে তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়। শুধু তাই নয়, গল্পকথক সেই সময় অনেক ছোট ছিল। তাকেও মমতাদি অনেক স্নেহ করত। তাই গল্পকথক মমতাদির অনেক ভক্ত হয়ে যায়। তাই বলা যায়, উদ্দীপকের রাবেয়া চরিত্রে 'মমতাদি' গল্পের মমতাদির স্নেহবৎসল ও দায়িত্বশীল গুণটি প্রকাশ পেয়েছে।

6 views

Related Questions