1 Answers
জামি সাহেবের কর্মকান্ডে আখলাকে হামিদার তাকওয়া গুণটি প্রকাশ পেয়েছে।
তাকওয়া অর্থ খোদাভীতি। শরিয়তের পরিভাষায় একমাত্র আল্লাহর ভয়ে সব ধরনের অন্যায়-অনাচার ও পাপকাজ হতে বিরত থাকাকে তাকওয়া বলে।
তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। এর কারণেই ব্যক্তি বিশ্বাস করে যে, মহান আল্লাহ সবকিছু জানেন, শোনেন ও দেখেন। তিনি মানুষের অন্তরের গোপন খবরও জানেন, তাঁর কাছে মন্দকাজের জবাবদিহি করতে হবে। তাই সেই ব্যক্তি কোনো রকম পাপ চিন্তা করতে বা পাপকর্মে লিপ্ত হতে পারে না। কারণ সে জানে, অন্য সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহ তায়ালাকে ফাঁকি দেওয়া যায় না। যে মুমিনের অন্তরে তাকওয়া বিদ্যমান, সে কোনো অবস্থাতেই প্রলোভনে পড়বে না এবং নির্জন স্থানেও পাপকর্মে লিপ্ত হবে না।
এ চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হলেন জামি সাহেব। তাই তিনি বশির সাহেবের ছেলেকে চাকরি দেওয়ার বিপরীতে একটি উপহার পাওয়ার প্রস্তাব পান। তিনি অদৃশ্য সত্তা আল্লাহর ভয়ে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ থেকে এটাই প্রতীয়মান হয়, জামি সাহেব তাকওয়ার গুণে গুণান্বিত।