1 Answers
রাসেলের কর্মকান্ডে আখলাকে হামিদার 'ওয়াদা পালন' গুণটি অনুপস্থিত।
ওয়াদা পালন আখলাকে হামিদাহর অন্যতম গুণ। মানবজীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়াদা পালন সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে। উদ্দীপকে রাসেল বেশি টাকার আশায় কথা রক্ষা করেনি। অর্থাৎ সে প্রতিশ্রুতি বা অঙ্গীকার রক্ষা করেনি। ইসলামি পরিভাষায় কারও সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে। কিন্তু উদ্দীপকে রাসেল তার কর্মকাণ্ড দ্বারা ওয়াদা ভঙ্গ করেছে, যা আখলাকে হামিদার পরিপন্থি কাজ।
তাই বলা যায়, উদ্দীপকে রাসেলের চরিত্রে আখলাকে হামিদার 'ওয়াদা পালন' গুণটি অনুপস্থিত।
5 views
Answered