1 Answers

উদ্দীপকে আজমল সাহেবের কর্মকাণ্ডে আখলাকে যামিমার প্রতারণার বিষয়টি ফুটে উঠেছে।

প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। প্রতারণার মাধ্যমে অন্যকে ভুল বুঝিয়ে ঠকানো হয়। প্রতারণা নানাভাবে হতে পারে। যেমন- ওজনে কম দেওয়া, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, ভালো জিনিস দেখিয়ে খারাপ জিনিস দিয়ে দেওয়া, ভেজাল মেশানো, বেশি দামের দ্রব্যের সাথে কম দামের দ্রব্য মিশিয়ে বিক্রি করা ইত্যাদি। এছাড়াও মানবজীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রতারণা হতে পারে। যেমন- পরীক্ষায় নকল করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া ইত্যাদি। উদ্দীপকে আজমল সাহেব বিক্রির সময় ওজনে কম দেওয়া এবং সরু চালের সাথে মোটা চালের মিশ্রণ করেছেন; যা প্রতারণার অন্তর্ভুক্ত।

তাই বলা যায়, আজমল সাহেবের কর্মকাণ্ডে আখলাকে প্রতারণার বিষয়টি ফুটে উঠেছে।

4 views

Related Questions