রবিউল্লাহ সাহেবের কর্মকান্ডে আখলাকে হামিদাহ- এর কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে রবিউল্লাহ সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর অন্যতম গুণ স্বদেশপ্রেম ফুটে উঠেছে।
স্বদেশ বা নিজ মাতৃভূমির প্রতি মায়া-মমতা, আকর্ষণই হলো স্বদেশপ্রেম। এ আকর্ষণ মানুষ আজীবন অনুভব করে। কোনো কারণে দেশ ছেড়ে বাইরে গেলেও দেশপ্রেমের এ অনুভূতি হ্রাস পায় না। দেশের স্বার্থে কাজ করার দ্বারা দেশপ্রেম প্রমাণিত হয়। দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করা, জাতীয় উন্নতিতে অবদান রাখা, দেশের স্বার্থবিরোধী কাজে কাউকে সাহায্য না করা, দেশের সম্পদ রক্ষণাবেক্ষণ করা, দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করা ইত্যাদি দ্বারা দেশকে ভালোবাসা যায়। দেশের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করা স্বদেশপ্রেমের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত। সর্বোপরি স্বদেশপ্রেম একটি মহৎ গুণ। উদ্দীপকে রবিউল্লাহ সাহেব বিদেশে চাকরির প্রস্তাব পেয়েও তা ত্যাগ করে স্বদেশের স্বার্থে দেশের শিক্ষকতার পেশায় ফিরে এসে দেশকে উপকৃত করেছেন।
পরিশেষে তাই বলা যায়, রবিউল্লাহ সাহেবের কর্মকাণ্ডে স্বদেশপ্রেমের বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।