1 Answers
জনাব সালাম সাহেবের কর্মকাণ্ডে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.)-এর আদর্শ ফুটে উঠেছে।
হযরত আবু বকর (রা.) যখন খলিফা নির্বাচিত হলেন, তখন জনতার উদ্দেশ্যে একটি ভাষণ দেন। সে ভাষণে তিনি বলেন, "যতদিন আমি আল্লাহ ও তাঁর রাসুল (স.)-এর অনুসরণ করি ততদিন তোমরা আমার অনুসরণ করবে এবং আমাকে সাহায্য করবে। আর ভুল পথে চললে তোমরা আমাকে সাথে সাথে সংশোধন করে দেবে। তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের হক আদায় না করা পর্যন্ত তারা আমার নিকট শক্তিশালী। আর যারা সবল তাদের নিকট থেকে পাওনাদারের হক আদায় না করা পর্যন্ত তারা আমার নিকট দুর্বল।”
একইভাবে জনাব সালাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এলাকার জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি নই। আমি আপনাদের সেবায় কাজ করব। ভুল হলে মুরব্বিরা-তা শোধরিয়ে দেবেন। তার এ বক্তব্য হযরত আবু বকর (রা.)-এর দেওয়া বক্তবেরই প্রতিধ্বনি। তাই বলা যায়, জনাব সালামের কর্মকাণ্ডে হযরত আবু বকর (রা.)-এর আদর্শ ফুটে উঠেছে।