1 Answers
উদ্দীপকে রায়হানের কর্মকান্ডে নিফাক তথা মুনাফিকীর দিকটি ফুটে উঠেছে।
নিফাক অর্থ হলো ভন্ডামি, কপটতা, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। রাসুল (স.) মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন, "মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খিয়ানত করে।” (সহিহ বুখারি)
আলোচ্য উদ্দীপকে দেখা যায়, জনাব রায়হান স্থানীয় এক বিক্রেতার কাছ থেকে বাকিতে এক বস্তা চাল ক্রয় করেন এবং দুই সপ্তাহ পর টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন। দুই মাস অতিক্রম হলেও টাকা ফেরত না দিয়ে আগামী সপ্তাহে পরিশোধ করবেন বলে প্রতিবারই বিক্রেতাকে আশ্বস্ত করেন। এর মাধ্যমে রায়হান সাহেব বারবার ওয়াদা ভঙ্গ করেছেন। যা মুনাফিকের লক্ষণের অন্যতম। তাই বলা যায়, রায়হানের কর্মকাণ্ডে নিফাকী ফুটে উঠেছে।