1 Answers

উদ্দীপকে কাবিল দরিদ্র হলেও আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের খোঁজখবর নেন। সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করেন। জনাব কাবিলের কর্মকাণ্ডে হাক্কুল ইবাদ তথা বান্দার হকের ইবাদতটি ফুটে উঠেছে।

আমরা জানি, ইবাদত দুই প্রকার। যথা- হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ। হাক্কুল ইবাদ বলতে মানুষের প্রতি অন্য মানুষের যে দায়িত্ব বা কর্তব্য রয়েছে তাকেই বোঝায়। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়েই মানুষকে বসবাস করতে হয়। পিতামাতা, ভাইবোন, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী নিয়ে আমরা বসবাস করি। একজন অন্যজনের দুঃখ-কষ্টে সাড়া দিই। বিপদে-আপদে পরস্পরকে সাহায্য-সহযোগিতা করি। পরস্পরের প্রতি এই সহানুভূতি ও দায়িত্বই হলো হাক্কুল ইবাদ তথা বান্দার অধিকার। ইসলাম হাক্কুল ইবাদ আদায়ের জন্য অনেক তাগিদ দিয়েছে। রাসুল (স.) বলেছেন, “এক মুসলিমের ওপর অপর মুসলিমের ছয়টি অধিকার রয়েছে। যেমন সালামের জবাব দেওয়া, রোগীকে দেখতে - যাওয়া, জানাযায় অংশগ্রহণ, দাওয়াত কবুল করা, মজলুমকে সাহায্য করা ও হাঁচির জবাব দেওয়া।” (বুখারি ও মুসলিম)।

4 views

Related Questions