1 Answers
সালামের কথায় আকাইদের মৌল বিষয়গুলোর কথা ফুটে উঠেছে।
'আকাইদ' অর্থ বিশ্বাসমালা। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ বলে। ইসলামের বিশ্বাসগত ও আচরণগত বা প্রায়োগিক দুটি দিক রয়েছে। এর মধ্যে বিশ্বাসগত দিকের নামই হচ্ছে আকাইদ।
উদ্দীপকে সালামের কথাটি আকাইদের সাথে সম্পর্কিত। আকাইদের ৭টি মৌলিক বিষয় রয়েছে। যথা- আল্লাহর একত্ববাদ, ফেরেশতা, আসমানি কিতাবসমূহ, নবি-রাসুল, আখিরাত, তকদির ও মৃত্যুর পর পুনরুত্থান। এগুলো আল-কুরআন ও হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। এগুলোর প্রতিটির ওপরই দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আকাইদের এ বিষয়গুলোর ওপর দৃঢ় আস্থা রেখে মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়া যাবে। আর এ কথাই উদ্দীপকে সালাম তার বক্তব্যে তুলে ধরেছে।
তাই বলা যায়, সালামের কথায় আকাইদের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসের কথা ফুটে উঠেছে।