1 Answers
জাহিদ আল্লাহ তায়ালাকে বিশ্বনিয়ন্ত্রক হিসেবে বিশ্বাস করলেও অনন্ত জীবনের প্রতি সন্দেহ পোষণ করে। জাহিদের মনোভাবে পরকালের প্রতি সন্দেহ ও অবিশ্বাস ফুটে উঠেছে। আর পরকালের প্রতি সন্দেহ পোষণ করা বা অবিশ্বাস করা কুফরি।
পরকাল বলতে মৃত্যুর পরবর্তী অনন্ত জীবনকে বোঝায়। মুমিন হওয়ার জন্য যে মৌলিক ৭টি বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হয় তন্মধ্যে পরকাল অন্যতম। প্রকৃত মু'মিন হওয়ার পূর্বশর্তই হচ্ছে পরকাল বা আখিরাতে বিশ্বাস। কারণ যে আখিরাতে বিশ্বাস করে না, তার কাছে দুনিয়ার জীবনই গুরুত্ব পায়। সে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় করে না। সে তার খেয়ালখুশিমতো কাজ করে এবং ইসলামবিরোধী কাজ করতে দ্বিধাবোধ করে না। জাহিদের মনোভাব পর্যালোচনা করলেও এসব বিষয় প্রকাশিত হয়। যা ইসলামি শরিয়ত পরিপন্থি কাজ এবং ইসলামে একটি বড় ধরনের অপরাধ।
আর এ অপরাধ কুফরি হিসেবে গণ্য হবে এবং পরকালে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।