1 Answers

উদ্দীপকে ফরিদের বক্তব্যে যুক্তিবিদ্যার অসাধু সাদৃশ্যানুমানের বিষয়টি ফুটে উঠেছে। নিচে আসাধু সাদৃশ্যানুমান ব্যাখ্যা করা হলো-

যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বহীন ও অনাবশ্যক বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়, তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো নিতান্তই অবান্তর এবং অপ্রাসঙ্গিক। কাজেই সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমতি বিষয়ের কোনো কার্যকারণ সম্পর্ক থাকে না। এরূপ অনুমানে সাদৃশ্যের তুলনায় বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা বেশি থাকে। কাজেই এর সিদ্ধান্তের পক্ষে সত্য হওয়ার বদলে মিথ্যার সম্ভাবনা বেশি থাকে। যেমন: কামাল ও জামাল দুই বন্ধু। তাদের মধ্যে গায়ের বর্ণ, উচ্চতা, দেহের গঠন, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি বিষয়ে সাদৃশ্য আছে।

কামাল বুদ্ধিমান।
 অতএব জামাল বুদ্ধিমান।

এ যুক্তিটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত টানা হয়েছে। বাস্তবে গায়ের রং, উচ্চতা ইত্যাদির সাথে বুদ্ধির অস্তিত্বের কোনো কার্যকারণ সম্পর্ক নেই। কাজেই যুক্তিটি একটি অসাধু সাদৃশ্যানুমান।

সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে ফরিদ যেহেতু গাছ ও মানুষের জন্ম, মৃত্যু, বৃদ্ধি ও বংশ বিস্তারের সাদৃশ্যের উপর ভিত্তি করে বলে যে, মানুষ কথা বলে, সুতরাং গাছও কথা বলে সেহেতু তার অনুমানটি অসাধু সাদৃশ্যমূলক অনুমান।

5 views

Related Questions