1 Answers

উদ্দীপকে আনান মিয়ার বক্তব্যে আখিরাতের অন্যতম স্তর 'হাশর'-এর কথা ফুটে উঠেছে।

মৃত্যুর পর সকল মানুষ ও প্রাণিকুল আল্লাহর নির্দেশে পুনরায় জীবিত হবে। সকলেই সেদিন এক ফেরেশতার ডাকে হাশরের ময়দানে সমবেত হবে। সেদিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের হিসাব নেওয়া হবে। বিচারক হবেন একমাত্র আল্লাহ। আল্লাহ তায়ালা বলেন- مَلِكِ 

অর্থ : “তিনি (আল্লাহ) বিচার দিবসের মালিক।” (সূরা আল-ফাতিহা : ৩)

যারা পুণ্যবান তারা ডান হাতে আমলনামা লাভ করবে। আর পাপীরা বাম হাতে আমলনামা পাবে। সেদিন সূর্য মাথার উপর একেবারে নিকটে থাকবে। আল্লাহর আরশের ছায়া ব্যতীত সেদিন আর কোনো ছায়া থাকবে না। বস্তুত হাশরের ময়দানে পুণ্যবানরা নানাবিধ সুবিধাজনক স্থান লাভ করবে। পক্ষান্তরে, পাপীরা হাশরের ময়দানেই কঠিন শাস্তি ভোগ করবে।

সুতরাং বলা যায়, একটি জায়গায় সমবেত করে সকল কাজের হিসাব নেওয়ার বিষয়টি দ্বারা উদ্দীপকে হাশরকে ইঙ্গিত করা হয়েছে।

 

6 views

Related Questions