1 Answers

উদ্দীপকে বাদলের ধারণায় আল্লাহর প্রতি ইমান তথা তাওহিদের বিষয়টি ফুটে উঠেছে।

তাওহিদ হলো আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে বোঝায়। আল্লাহ তায়ালাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিযিকদাতা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাসের নামই তাওহিদ। ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহিদ। তাওহিদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তিই ইমান বা ইসলামে প্রবেশ করতে পারে না। ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাওহিদের ওপর প্রতিষ্ঠিত। বস্তুত তাওহিদই হলো ইমানের মূল। উদ্দীপকে বাদল টেলিভিশনে তিমি মাছ দেখে আল্লাহর যে গুণের কথা চিন্তা করেছে তা হলো আল্লাহ রিযিকদাতা। তাই বাদলের ধারণায় তাওহিদের প্রকাশ ঘটেছে।

5 views

Related Questions