1 Answers
উদ্দীপকে নিজামের সাথে আফ্রিকার লোকদের সাক্ষাতে রিসালাতের বিষয়টি ফুটে উঠেছে। আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবি-রাসুল প্রেরণ করেছেন। আল্লাহ তায়ালা বলেন- وَلِكُلِّ
অর্থ "আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই পথপ্রদর্শক রয়েছে।” (সূরা আর-রাদ: ৭) তাঁরা মানুষের নিকট আল্লাহর তায়ালার পরিচয় তুলে ধরতেন। সত্য ও সুন্দরের প্রতি আহ্বান করতেন, আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ ও বিধিবিধান শিক্ষা দিতেন।
উদ্দীপকে নিজাম আফ্রিকার যে জাতিগোষ্ঠীর সাথে সাক্ষাৎ করেছেন তারা আল্লাহর প্রেরিত নবি-রাসুলের রিসালাতের কার্যক্রমের ফলে সৃষ্টিকর্তার পরিচয় পেয়েছে এবং আল্লাহর বিধানের অনুসরণের মাধ্যমে সভ্য জাতিতে পরিণত হয়েছে। সুতরাং এই জাতিগোষ্ঠীর পরিবর্তনের পিছনে রিসালত প্রধান ভূমিকা পালন করেছে। এ কারণে মুসলমানদের জন্য রিসালাতে বিশ্বাস রাখা আবশ্যক। রিসালাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। কেননা মানুষের জ্ঞান দ্বারা অনন্ত, অসীম আল্লাহ তায়ালার পূর্ণ পরিচয় লাভ করা সম্ভব নয়। তাই আল্লাহ তায়ালা নবি-রাসুল প্রেরণের মাধ্যমে রিসালাতের দ্বারা পূর্ণ করেছেন।
সুতরাং বলা যায়, উদ্দীপকের নিজামের সাথে আফ্রিকার জাতিগোষ্ঠীর সাক্ষাতে রিসালাতের বিষয়টি ফুটে উঠেছে।