1 Answers

বাজারে যুবকদের তাণ্ডবলীলার মাধ্যমে সন্ত্রাসবাদ বিষয়টি ফুটি উঠেছে। সন্ত্রাসবাদের কারণে মানুষের জ্ঞানমালের নিরাপত্তা বিঘ্নিত হয়। তাই ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।

উদ্দীপক বর্ণিত কতিপয় যুবক হাত বোমা নিক্ষেপ করে বাজারের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করে। অতঃপর দোকানের মালপত্র টাকা নিয়ে পালিয়ে যায়। তাদের এ কর্মকাণ্ড স্পষ্টই সন্ত্রাসী কার্যক্রম। কেননা সন্ত্রাসবাদ বলতে আমরা বুঝি, পার্থিব কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা ও তাণ্ডবের মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা। এরপর তাদের ক্ষতি করা, তাদের মালপত্র, টাকা পয়সা ইত্যাদি লুট করে পালিয়ে যাওয়া। আর উদ্দীপকে যুবকগুলোকে এ কাজগুলোই করতে দেখা যায়।

তাই বলা যায়, যুবকদের কর্মকান্ড দ্বারা সন্ত্রাসবাদ ফুটে উঠেছে।

5 views

Related Questions