1 Answers
'জীবন-সঙ্গীত' কবিতার মানবজীবনের লক্ষ্য ও উদ্দেশ্য উদ্দীপকে ফুটে উঠেছে।
সাধারণ মানুষ সংসার বলতে শুধু নিজের চারপাশের আত্মীয়স্বজনকেই বোঝে। কিন্তু মহৎ হৃদয় মানুষের কাছে সমগ্র বিশ্বই তাঁদের সংসার। তাঁরা দুঃখে-সুখে মগ্ন হয়ে থাকতে পারেন না। সুন্দর জীবনটাকে মানবজাতির কল্যাণে উৎসর্গ করাই তাঁদের একমাত্র উদ্দেশ্য।
উদ্দীপকের কবি নিজের জীবনের শেষ রক্তবিন্দুর বিনিময়ে পৃথিবীকে জঞ্জালমুক্ত করার প্রতিজ্ঞা গ্রহণ করেছেন। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বসবাস উপযোগী করতে চান। আর সেই মহতী হাতে আশীর্বাদ করতে চান ভবিষ্যৎ প্রজন্মকে। তার আগ পর্যন্ত তিনি মৃত্যুবরণও করতে চান না। 'জীবন-সঙ্গীত' কবিতায়ও আমরা এই সুন্দর আর মহৎ আহ্বানটিই শুনতে পাই। সেখানে সংসারে সংসারী সেজে নিজের কাজ নিয়মিত করে যাওয়ার কথা বলা হয়েছে। এর মধ্য দিয়েই বিশ্বের কল্যাণ সাধিত হবে।