1 Answers

উদ্দীপকটি 'জীবন-সঙ্গীত' কবিতার সংসার সমরাঙ্গনে টিকে থাকতে সবার সঙ্গে তাল মিলিয়ে কাজ করার বিষয়টির দিক থেকে সম্পর্কিত।

মানুষের জীবন নানা সমস্যা-সংকটের মধ্য দিয়ে আবর্তিত হয়। জীবনে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা থাকে। প্রাণপণে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে মানুষকে টিকে থাকতে হয়। মানুষের এই টিকে থাকার সংগ্রামে সবচেয়ে বেশি প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি এবং উপযুক্ত জ্ঞান। জীবনকে হতাশায় মুড়িয়ে, মিথ্যা স্বপ্নে বিভোর হয়ে তা করা সম্ভব নয়।

উদ্দীপকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য জ্ঞানের প্রয়োজনীয়তা এবং জ্ঞান অর্জনে চেষ্টার কথা বলা হয়েছে। পৃথিবীজুড়ে জ্ঞান- বিজ্ঞানের অগ্রযাত্রায় জ্ঞানের যে বিকাশ প্রতিনিয়ত ঘটে চলেছে তার সঙ্গে তাল মিলিয়ে চলার জ্ঞান আমাদের নেই। কারণ আমাদের অর্জিত জ্ঞান তার সঙ্গে উপযোগী হচ্ছে না। লব্ধ জ্ঞানের বাতিলের সঙ্গে সঙ্গে তাই নতুন জ্ঞানের প্রতি আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। উদ্দীপকের এই বিষয়টি 'জীবন-সঙ্গীত' কবিতার সংসারজীবনে টিকে থাকার জন্য মিথ্যা স্বপ্ন ও হতাশা ভুলে জীবনকে কর্মময় করে তোলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবিও এখানে জীবনকে হতাশায় জড়িয়ে মিথ্যার মায়াজাল থেকে বেরিয়ে আসতে বলেছেন। মহাজ্ঞানী-মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনকে সার্থক করার জন্য 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি যে আহ্বান করেছেন, তা উদ্দীপকে প্রতিফলিত নতুন জ্ঞানের সন্ধানের সঙ্গে সম্পর্কিত।

4 views

Related Questions