1 Answers

উদ্দীপকটি 'নিয়তি' গল্পের সঙ্গে কুকুরটির যন্ত্রণাকাতর হওয়ার দিক থেকে সম্পর্কিত। 

মানুষ শখ করে নানা রকম পশুপাখি পোষে। পোষা প্রাণীদের মধ্যে কুকুর সবচেয়ে প্রাচীন। জানা যায় আদিমকালে গুহাবাসী মানুষ কুকুর পুষত। কুকুর অত্যন্ত বিশ্বস্ত প্রাণী।

উদ্দীপকে কুকুর পোষার প্রতি মানুষের ঝোঁক এবং সংক্রামক জাতীয় মরণব্যাধিতে আক্রান্ত কুকুরের আচরণের কথা বলা হয়েছে। এখানে রোগে আক্রান্ত হওয়ার ফলে কুকুরটি মানুষের পরম বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়েছে। কুকুরটি যন্ত্রণায় পাগল হয়ে পড়েছে। উদ্দীপকের কুকুরের এই যন্ত্রণাকাতরতার দিকটি 'নিয়তি' গল্পে কেউটে সাপের ফণা ছিঁড়ে ফেলার ফলে বিষে আক্রান্ত কুকুরের যন্ত্রণার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'নিয়তি' গল্পে বেঙ্গল টাইগার নামের কুকুরটি তার মনিবের ছেলেকে বাঁচাতে কেউটে সাপের ওপর ঝাঁপিয়ে পড়ে। এর ফলে সাপের বিষে কুকুরটি জর্জরিত হয়েছে। আর উদ্দীপকের কুকুরটি সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে যন্ত্রণাকাতর হয়েছে।

5 views

Related Questions