1 Answers
উদ্দীপকটি 'নিয়তি' গল্পের বেঙ্গল টাইগার নামের কুকুরটির যত্নের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
মানুষের নানা রকম শখ থাকে। অনেকে শখ করে পশু-পাখি পোষে। তারা তাদের পোষা প্রাণীর যত্ন নেয়। তাদের নিয়মিত খাবার দেয়। কেউ কেউ তাদের বাড়তি যত্নের জন্য লোকও নিয়োগ করেন। পোষা পশু-পাখি প্রভুভক্ত হয়। তাদের মনিবের কথা শোনে। বিশেষ করে পোষা কুকুর মনিবের উপকার করার জন্য সবসময় প্রস্তুত থাকে।
উদ্দীপকে পোষা কুকুরের প্রতি বিশেষ যত্ন নেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। উদ্দীপকের কথকের বর্ণনা অনুসারে কুকুরের দেখাশুনার দায়িত্বে নিয়োজিত লোকটি কুকুরটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে, কুকুরটির সঙ্গে খেলা করে। কুকুরটিও তাঁর সঙ্গে লেজ নেড়ে খেলা করে। উদ্দীপকে কুকুরের প্রতি লোকটির যত্ন নেওয়ার এই দিকটি 'নিয়তি' গল্পের বেঙ্গল টাইগার নামের কুকুরটির প্রতি লেখকের মায়ের যত্নের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। লেখকের মা কুকুরটিকে দুবেলা খাবার দেন। মাটিতে খাবার ঢেলে দিলে বেঙ্গল টাইগার তা খায় না। তাকে থালায় করে খাবার দিতে হয় এবং মুখে বলতে হয় 'খাও'; তাহলে সে খায়। লেখকরা ভাইবোন মিলে যখন খেলা করে কুকুরটি তখন তাদের সঙ্গ দেয়। এভাবে উদ্দীপকের কুকুরটির যত্নের বিষয়টি 'নিয়তি' গল্পের কুকুরটির যত্নের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।