1 Answers
উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সঙ্গে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউয়ের প্রতি অযত্ন ও অবহেলার দিক থেকে সম্পর্কিত।
সমাজে নারীরা নানাভাবে অযত্ন, অবহেলা ও অমর্যাদার শিকার হয়। তারা পরিবারের অনেক বেশি দায়িত্ব পালন করে থাকে। সবার জন্য সংসারে সারা দিন খেটে মরে। অথচ কেউ তাদের মূল্যায়ন করে না।
উদ্দীপকে নারীদের পরনির্ভরশীল হয়ে পুরুষের দাসীতে পরিণত হওয়ার দিকটি তুলে ধরা হয়েছে। এখানে আমাদের বলতে নারী নিজেদেরকে বুঝিয়েছে। বহুকাল থেকে দাসীপনা করে নারীরা পুরুষের দাসত্বে অভ্যস্ত হয়ে পড়েছে। যার ফলে তারা স্বাবলম্বী হওয়ার মতো সাহস এবং উচ্চবৃত্তির চর্চার মানসিকতা হারিয়ে ফেলেছে। এতে করে তারা নানাভাবে অবহেলার শিকার হচ্ছে। এ বিষয়টি 'নিমগাছ' গল্পের গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউয়ের প্রতি বাড়ির লোকদের অযত্ন ও অবহেলার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। গৃহবধূটি বহুদিন ধরে সেই বাড়িতে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। সেই সংসারে সে নানাভাবে অবহেলা ও অযত্নের শিকার হয়েও প্রতিবাদ করতে পারে না। কারণ স্বাবলম্বী হওয়ার সাহস তার নেই।