1 Answers

উদ্দীপকে 'জীবন-সঙ্গীত' কবিতায় উল্লিখিত সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে টিকে থাকার দিকটি উন্মোচিত হয়েছে। 

অনুকূল আর প্রতিকূল এই দুই ধরনের পরিবেশে মানুষের বাস। তাই এ দুই-ই ঘুরে-ফিরে আসে মানবজীবনে। অনেক সময় প্রতিকূলতাকে মানুষ ভয় করে পিছিয়ে পড়ে জীবনযুদ্ধের ময়দান থেকে। কিন্তু যারা এই প্রতিকূলতাকে মেনে নিয়ে প্রতিনিয়ত এর বিরুদ্ধে যুদ্ধ করে, শেষ পর্যন্ত তারাই বিজয়ী হয়।

জীবন-সঙ্গীত' কবিতায় কবি বলেছেন জীবনটা এক যুদ্ধক্ষেত্র। সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে এখানে টিকে থাকতে হয়। নানা ঘাত-প্রতিঘাত দেখে যারা ভীত হয়, পিছিয়ে যায় তারা কখনই সাফল্য অর্জন করতে পারে না। উদ্দীপকের কাশেমের জীবনেও 'জীবন-সঙ্গীত' কবিতার এই দিকটি প্রতিফলিত হয়েছে। পাঁচবার বিএ পরীক্ষায় অকৃতকার্য হয়েও সে একেবারে ভেঙে পড়েনি। ষষ্ঠবার পরীক্ষায় অংশগ্রহণ করে সে কৃতকার্য হয়েছে।

6 views

Related Questions