1 Answers
উদ্দীপকে মারুফের মনোভাবে কুফর প্রকাশ পেয়েছে। ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। কুফরে লিপ্ত হওয়ার নানা ধরন রয়েছে। যেমন- আল্লাহ তায়ালার অস্তিত্ব অস্বীকার করা; আল্লাহ তায়ালার গুণাবলি অস্বীকার করা; ইমানের সাতটি বিষয়ে অস্বীকার করা; হালালকে হারাম আর হারামকে হালাল মনে করা; ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা ইত্যাদি। আর কুফরে যুক্ত হওয়ার ফলে সমাজে পাপাচার-অনৈতিকতার প্রসার, হতাশা, অনন্ত কালের শাস্তি ভোগ করতে হয়। উদ্দীপকে আযানের ধ্বনি শুনে বিরক্ত হওয়া এবং মায়ের কুরআন তিলওয়াতে বিরূপ মন্তব্য করার মাধ্যমে মারুফ কুফরে লিপ্ত হয়েছে। সুতরাং বলা যায়, মারুফের মনোভাবে কুফরের বিষয়টি প্রকাশ পেয়েছে।
5 views
Answered