1 Answers

উদ্দীপকে আরমানের বক্তব্যে শিরকের বহিঃপ্রকাশ ঘটেছে। শিরক (ঔড়া) শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামি পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বন্ধুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। শিরক হলো তাওহিদের বিপরীত। শিরকের চারটি ধরন হতে পারে। যথা-

১. আল্লাহর সভা ও অস্তিত্বে শিরক করা। 

২. আল্লাহর গুণাবলিতে শিরক করা। 

৩. সৃষ্টিজগৎ পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। 

৪. ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা।

উদ্দীপকে আরমান তার ড্রাইভারকে যাঁ বলেছে, তাতে আল্লাহ তায়ালার সৃষ্টিজগৎ পরিচালনায় অন্য ব্যক্তিকে অংশীদার বানানো হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে আরমানের কথায় শিরক প্রকাশ পেয়েছে।

4 views

Related Questions