1 Answers
উদ্দীপকে সাজিদার কর্মকান্ডে আখলাকে হামিদা তথা মিতব্যয়িতার অনুপস্থিতি প্রকাশ পেয়েছে।
মিতব্যয়িতা হলো প্রয়োজন অনুসারে ব্যয় করা। পরিমিতবোধ, কথাবার্তা, কাজকর্মে যথার্থতা, মাল-সম্পদের সুষ্ঠু ব্যবহার ইত্যাদি। সাধারণত ধনসম্পদের যথাযথ ও প্রয়োজনমাফিক ব্যবহারকে মিতব্যয়িতা বলা হয়। আল্লাহ তায়ালা আমাদের যে নিয়ামত ও ধনসম্পদ দিয়েছেন তার যথাযথ ব্যবহার করা আবশ্যক। এক্ষেত্রে অপব্যয়-অপচয় বা কৃপণতা করা যাবে না। বরং যখন যতটুকু প্রয়োজন, সেরূপ ব্যয় করার মধ্যেই সফলতা রয়েছে। কেননা হাদিসে রয়েছে, "ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ।” (মুসনাদে আহমাদ)
উদ্দীপকে মেয়ের বিয়েতে গায়ে হলুদের নামে প্রচুর অর্থ ব্যয় সুস্পষ্ট অপব্যয়ের প্রকাশ ঘটিয়েছে।
4 views
Answered