1 Answers

উদ্দীপকে রাসেল একজন ঘুষখোর। তিনি ঘুষের টাকা সুদি কারবারে খাটান, জুয়াও খেলেন। এসব কাজকে তিনি অবৈধ মনে করেন না। তার কর্মকাণ্ডে ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় কাজ, ঘুষ ও সুদ এবং কুফরের প্রকাশ পেয়েছে। স্বাভাবিক প্রাপ্যের পরও অসুদপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। আর কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের ওপর অতিরিক্ত আদায় করাকে সুদ বলা হয়। সুদ ও ঘুষকে ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। সুদ ও ঘুষ খাওয়া কবিরাহ গুনাহের শামিল। কেউ যদি সুদ ও ঘুষ খাওয়াকে বৈধ মনে করে, তাহলে তা কুফরি হবে। কেননা হারামকে হালাল মনে করা কুফরি কাজ।

উদ্দীপকে আমরা দেখি, রাসেল সুদ ও ঘুষ খান এবং এগুলোকে বৈধ মনে করেই তিনি কুফরি করলেন।

5 views

Related Questions