1 Answers
উদ্দীপকে মি. কমলের ভাবনায় দ্বিকল্প সহানুমান প্রকাশ পেয়েছ। দ্বিকল্প সহানুমান হলো যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় বাক্যটি একটি যৌগিক প্রাকল্পিক বাক্য অপ্রধান আশ্রয়বাক্যটি একটি বৈকল্পিক বাক্য, আর সিদ্ধান্তটি হয় বৈকল্পিক বাক্য অথবা বি নিরপেক্ষ বাক্য। মি. কমলের ভাবনায় প্রধান যে আশ্রয়বাক্য রয়েছে সেটি একটি প্রাকল্পিক আর সিদ্ধান্তটি হলো নিরপেক্ষ বাক্য, তাই এটি দ্বিকল্প সহানুমান হয়েছে।
আর এই দ্বিকল্পটি হলো সরল গঠনমূলক দ্বিকল্প। গঠনমূলক দ্বিকল্প হলো যে, দ্বিকল্প সহানুমানে অপ্রধান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয়বাক্যের পূর্বগ দুটিকে স্বীকার করে সিদ্ধান্তে অনুগ দুটিকে স্বীকার করা হয়। উদ্দীপক অনুযায়ী বলা যায় যে, এখানে অপ্রধান আশ্রয়বাক্য প্রধান আশ্রয় বাক্যের পূর্বগ দুটিকে স্বীকার করছে এবং সিদ্ধান্ত অনুগ দুটিকে স্বীকার করছে।
এই দ্বিকল্প আবার সরল দ্বিকল্পকে প্রকাশ করছে। সে দ্বিকল্পের সিদ্ধান্ত নিরপেক্ষ যুক্তিবাক্য সেটি হলো সরল দ্বিকল্প। উদ্দীপকের বর্ণিত সিদ্ধান্ত একটি সরল দ্বিকল্প। কারণ এখানে সিদ্ধান্ত নিরপেক্ষ যুক্তিবাক্য হিসাবে বর্ণিত হয়েছে। অতএব বলা যায় যে, উদ্দীপকে মি. কমলের ভাবনায় সরল গঠনমূলক দ্বিকল্প সহানুমান প্রকাশ পেয়েছে।