1 Answers
উদ্দীপকে বর্ণিত সহানুমান হলো দ্বিকল্প সহানুমান। এই দ্বিকল্প সহানুমানের প্রকার বিভিন্ন হতে পারে বলে আমি মনে করি। পাঠ্যবইয়ের আলোকে দ্বিকল্প সহানুমান সম্পর্কে আলোচনা করা হলো। যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয়বাক্যটি একটি যৌগিক প্রাকল্পিক বাক্য, অপ্রধান আশ্রয়বাক্যটি কৈল্পিক বাক্য আর সিদ্ধান্তটি হয় বেকল্পিক বা নিরপেক্ষ বাক্য সেটিই দ্বিকল্প সহানুমান। একে প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি-
i. গঠমূলক দ্বিকল্প সহানুমান
ii. ধ্বংসমূলক দ্বিকল্প সহানুমান।
যে দ্বিকল্প সহানুমানে অপ্রধান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয় বাক্যের পূর্বগ দুটিকে স্বীকার করে সিদ্ধান্তে অনুগ দুটিকে স্বীকার করা হয় তাহলো গঠনমূলক দ্বিকল্প সহানুমান। প্রকৃতি অনুসারে সহানুমানকে আবার দুভাগে ভাগ করা যায়-
i. সরল দ্বিকল্প
ii. জটিল দ্বিকল্প।
সিদ্ধান্ত নিরপেক্ষ যুক্তিবাক্য হলে সরল দ্বিকল্প এবং সিদ্ধান্ত বৈকল্পিক যুক্তিবাক্য হলে বা জটিল যুক্তিবাক্য হয়। সুতরাং সামগ্রিকভাবে দ্বিকল্প চার প্রকার-
i. সরল গঠনমূলক দ্বিকল্প
ii. জটিল গঠনমূলক দ্বিকল্প
iii. সরল ধ্বংসমূলক দ্বিকল্প
iv. জটিল ধ্বংসমূলক দ্বিকল্প
i. যে দ্বি-কল্পে অপ্রধান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয়বাক্যের পূর্বগ দুটোকে স্বীকার করে এবং সিদ্ধান্তে একটি নিরপেক্ষ যুক্তিবাক্যের সাহায্যে অনুগকে স্বীকার করে তাকে 'গঠনমূলক দ্বিকল্প' বলে।
ii. যে দ্বিকল্পের অপ্রধান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয়বাক্যের পূর্বগ দুটিকে স্বীকার করে নিয়ে সিদ্ধান্তে একটি বৈকল্পিক বাক্যের সাহায্যে অনূগ দুটিকে স্বীকার করা হয় তাকে 'জটিল গঠনমূলক দ্বিকল্প' বলে।
iii. যে দ্বিকল্পের অপ্রধান আশ্রয়বাক্যে প্রধান আশ্রয়বাক্যের অনুগদ্বয়কে অস্বীকার করে সিদ্ধান্তে একটি নিরপেক্ষ যুক্তিবাক্যের মাধ্যমে পূর্বগকে অস্বীকার করা হয় তাকে 'ধ্বংসমূলক দ্বিকল্প' বলে।
iv. যে দ্বিকল্পের অপ্রধান আশ্রয় বাক্যে প্রধান আশ্রয়বাক্যের অনুগ দুটিকে অস্বীকার করে সিদ্ধান্তে একটি বৈকল্পিক যুক্তিবাক্যের সাহায্যে পূর্বগদ্বয়কে অস্বীকার হয় তাকে 'জটিল ধ্বংসমূলক দ্বিকল্প' বলে।
অতএব আমরা বলতে পারি যে, উদ্দীপকে বর্ণিত সহানুমানটি হলো দ্বিকল্প সহানুমান। তবে এই সহানুমানের বিভিন্ন প্রকার হতে পারে।