1 Answers

উদ্দীপকের আইমার সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে হিলাম প্রতিষ্ঠানের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমি মনে করি।

যেকোনো সমস্যা সমাধান বা কর্মপন্থা গ্রহণে একাধিক উপায় বা বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প বাছাইকে সিদ্ধান্ত গ্রহণ বলে।

উদ্দীপকে 'হিলাম' বিশ্বখ্যাত মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠান ২ বছরমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করায় 'আইমা' প্রতিষ্ঠানের সাথে টিকে থাকতে পারেনি। কারণ 'আইমা' অ্যান্ড্রয়েড চালিত মোবাইল ফোন বাজারে গ্রাহকের রুচি ও পছন্দ অনুযায়ী ফোন বাজারে ছাড়ে। ফ্যাশনের উপযোগী হওয়াতে অনেকেই অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকে পড়ে। এমতাবস্থা আকিয়া প্রতিষ্ঠানটিকে নতুন সিদ্ধান্ত গ্রহণ করে গ্রাহকের রুচি নির্ণয়পূর্বক ফোন বাজারে ছাড়তে হবে। 'আইমা' ফোনে যেসব সুবিধা রয়েছে সেটি বিবেচনায় রেখে হিলাম প্রতিষ্ঠানটিকে অ্যান্ড্রয়েড ফোন বাজারে ছাড়তে হবে। এক্ষেত্রে একজন সিদ্ধান্ত গ্রহণকারী সমস্যা চিহ্নিতকরণ বা করণীয় কোনো বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জনের পর সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকভাবে কার্যক্রম অনুসরণ করতে হবে।

পরিশেষে বলা যায়, সঠিক সিদ্ধান্ত গ্রহণ যেকোনো সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সিদ্ধান্তের আলোকেই প্রতিষ্ঠানের সকল কার্য আবর্তিত হয়।

6 views

Related Questions