1 Answers

ময়না যেহেতু কম বয়সে গর্ভধারণ করেছে তাই তার স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত ডাক্তারের কাছে পরীক্ষা-নিরীক্ষা করানো দরকার। পরিবারের সবার উচিত ময়নার আলাদা যত্ন নেয়া। তার পরিষ্কার- পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা।

গর্ভধারণ হচ্ছে শরীরের বিশেষ পরিবর্তন। কম বয়সে গর্ভধারণের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন জরুরি। কারণ, এসময় নানা জটিলতা দেখা দিতে পারে। যেমন- মাথা ঘোরা, বমি বমি ভাব ইত্যাদি। এছাড়া গর্ভপাতও হতে পারে।

মায়ের পুষ্টির উপর শিশুর পুষ্টি অবস্থা নির্ভর করে। তাই তার জন্য অধিক পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করতে হবে। এছাড়া প্রজননতন্ত্রের সংক্রমণ থেকে তাকে রক্ষা করতে হবে। ময়নাকে দিয়ে কোনো ভারি কাজ করানো যাবে না এতে বাচ্চার ক্ষতি হতে পারে। তার জন্য পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের ব্যবস্থা করতে হবে।

ময়নার স্বাস্থ্য সুরক্ষায় উপরোক্ত বিষয়গুলো মেনে চলা উচিত বলে আমি মনে করি।

4 views

Related Questions