1 Answers
ময়নার শাশুড়ির ক্ষেত্রে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা খুবই যৌক্তিক।
প্রজননতন্ত্রের সুরক্ষা মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রজনন স্বাস্থ্যের সঠিক পরিচর্যার জন্য এ সম্পর্কিত জ্ঞান সবার থাকা উচিত।
ময়নার শাশুড়ির প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অনেক অজ্ঞতা রয়েছে। শুধু তিনিই নন, আমাদের দেশে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বেশির ভাগ মানুষেরই সচেতনতার অভাব রয়েছে। জরিপে দেখা যায়, শিশু জন্ম দেয়ার সময় প্রতি লাখে ৩২০ জন মায়ের মৃত্যু হয়। আর এ মৃত্যুর প্রধান কারণ প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা। ময়নার শাশুড়ির এই অজ্ঞতার কারণেই ময়নার দেখাশুনার জন্য কোনো ধাত্রী বা তাকে পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যান নি। তাকে কম খাওয়ার উপদেশ দেন যেন বাচ্চা ছোট হয়। অথচ এই সময় ময়নার. জন্য অধিক পুষ্টিকর খাদ্য সরবরাহের প্রয়োজন। যাতে মা ও বাচ্চা দুজনই সুস্থ থাকে। তাই ময়নার শাশুড়ির এসকল অজ্ঞতা দূর করার জন্য তার প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষার অনেক প্রয়োজন।