1 Answers

দীপা গর্ভবতী হওয়ায় তাকে স্বাস্থ্য সম্পর্কে সজাগ থাকতে হবে। গর্ভাবস্থায় কোনো জটিলতা ধরা পড়লে তা সময়মতো চিকিৎসা করা যায়। ফলে মা ও শিশু উভয়ই সুস্থ ও স্বাভাবিক থাকতে পারে।

শিশু জন্মমূহূর্ত হতে শুরু করে জন্মগ্রহণ পর্যন্ত মাতৃগর্ভে অবস্থান করে। এ সময় একটি ভ্রূণ কোষ একটি পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হয়। এ সময় তার হাত বা চোখ, নাক, মুখ এমনকি শরীরের ভেতরের সকল অঙ্গপ্রতঙ্গ গঠিত হয়। তার এ বৃদ্ধির জন্য সে মায়ের খাদ্যের ওপর নির্ভর করে। তার মস্তিস্কের বৃদ্ধিও এ সময় হয়ে থাকে। দীপা যেসকল খাদ্য খাবে তা প্লাসেন্টার মাধ্যমে তার গর্ভের শিশুর শরীরে প্রবেশ করে। দীপা যদি অসুস্থ হন তাও শিশুর ওপর প্রভাব ফেলতে পারে। যদি দীপা মানসিকভাবে উদ্বিগ্ন থাকেন বা নিজের যত্ন না নেন তাহলে মা ও শিশু উভয়ের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই চিকিৎসক দীপাকে স্বাস্থ্য সম্পর্কে সজাগ থাকতে বলেন।

5 views

Related Questions