1 Answers
উদ্দীপকের বর্ণনায় সুকেশকে ভালো ফলাফলের আশায় তার বাবা নির্মল চন্দ্র ভৌমিক প্রাইভেট শিক্ষক ঠিক করে দেন। যুক্তিবিদ্যার সব বিষয়কে স্পষ্টভাবে ব্যাখ্যার উদ্দেশ্যে প্রাইভেট শিক্ষক একদিন সুকেশকে বোর্ডে কিছু উদাহরণ লিখে দেন। উদাহরণগুলো হলো-
১. সকল মানুষ হয় জীব। কিছু প্রাণী হয় মানুষ।
২. সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় দ্বিপদবিশিষ্ট। উক্ত উদাহরণ দুটিতে বিধেয়ক চিহ্নিত করতে হলে সুকেশকে বিধেয় সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। কেননা, যেকোনো যুক্তিবাক্যে সাধারণত দুটি পদ থাকে। যথা- উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাই বিধেয়। আর উদ্দেশ্যের সাথে বিধেয়ের যে সম্বন্ধ তা হচ্ছে বিধেয়ক।
তাই সুকেশ উদ্দেশ্যের স্বীকার বা অস্বীকার সম্পর্কিত জ্ঞানার্জনের মাধ্যমে উক্ত উদাহরণ দুটিতে বিধেয়ক চিহ্নিত করতে পারবে।