1 Answers

বিধেয়ের সাথে উদ্দেশ্যের সম্বন্ধই বিধেয়ক। যুক্তিবাক্যে সদর্থক অবধারণ এমন যে, উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে একটি অদৃশ্য নির্ভরশীল সম্পর্ক বিদ্যমান। যে সম্পর্কের কালে উদ্দেশ্য পদ কিংবা বিধেয় পদকে আলাদা করা যায় না। যেমন- 'সব ঘোড়া হয় প্রাণী'। উদ্দীপকের এই বাক্যে 'প্রাণী' পদটি বিধেয় এবং ঘোড়া একটি উদ্দেশ্য। বাক্যে 'প্রাণী' পদ 'ঘোড়া' পদকে স্বীকার করেছে। অর্থাৎ বিধেয় পদ উদ্দেশ্য পদকে স্বীকার করেছে। এই স্বীকারের মাধ্যমে ঘোড়া এবং প্রাণী পদের মধ্যে যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে সেটাহ বিধেয়ক। অন্যদিকে 'মানুষ হয় বুদ্ধিমান জীব'-এই বাক্যে বুদ্ধিমান প্রাণী বলে মানুষ পদকে স্বীকার করা হয়েছে। আবার সকল 'মানুষ হয় মরণশীল' এই বাক্যের 'মরণশীল' পদের মাধ্যমে মানুষ পদ বা উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার করা হয়েছে। এইভাবে বিধেয়ক উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে।

5 views

Related Questions