1 Answers

উদ্দীপকে উল্লিখিত যথার্থ জ্ঞান অর্জনের মাধ্যমটি হলো যুক্তিবিদ্যা। কেননা যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। চিন্তা সাধারণত তিন ধরনের হয়- ১. স্মৃতিমূলক, ২. কল্পনামূলক, ৩. অনুমানমূলক। স্মৃতিমূলক চিন্তা অতীতের সাথে সম্পর্কিত, আর কল্পনামূলক চিন্তা ভবিষ্যতের সাথে সম্পর্কিত। অন্যদিকে অনুমানমূলক চিন্তা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এ তিনটি কালকেই সম্পর্কিত করে। যেমন: ধোঁয়া দেখে। আমরা সেখানে আগুনের অস্তিত্ত্ব অনুমান করি। এ অনুসারে যৌক্তিকতা হচ্ছে আগুন ও ধোঁয়ার সর্বদা একই স্থানে থাকার পূর্বজ্ঞান, যা আমরা সংগ্রহ করেছি অতীত থেকে। বর্তমানে এর একটি দেখে অপরটির অস্তিত্ব অনুমান করছি এবং ভবিষ্যতেও এরূপ অনুমান কার্যকর হবে বলে আমরা বিশ্বাস করি। এ জন্যই অনুমানকে বলা হয় জ্ঞাত বিষয়ের ভিত্তিতে অজ্ঞাত বিষয়ে উত্তরণের মানসিক প্রক্রিয়া, যেখানে অতীতের জানা বিষয় থেকে ভষ্যিতের অজানা বিষয় সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি। বস্তুত চিন্তার বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ্যায় এ অনুমানমূলক চিন্তাই ব্যবহৃত হয়। আর অনুমানের মূল লক্ষ্যই হচ্ছে জ্ঞান অর্জন।

4 views

Related Questions