1 Answers

উদ্দীপকে উল্লিখিত মরিয়মের স্বামীর বলা বিষয়টি তিনি যুক্তিবিদ্যার 'প্রকৃত আরোহের' জ্ঞান প্রয়োগ করে বলেছেন। নিচে তা করা হলো-

যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য বর্তমান, তাদের প্রকৃত আরোহ বলা হয়। যুক্তিবিদ জে. এস. মিল নিরূপণ (J. S. Mill) বলেন, আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের প্রাণ, ব্যাখ্যা অর্থাৎ যে আরোহ যুক্তিবিদ্যায় আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে আরোহমূলক লম্ফ (Inductive Leap) আছে, তা-ই প্রকৃত আরোহ (Proper Induction)। এই প্রকৃত আরোহকে 'সুসংগত' আরোহ নামেও অভিহিত করা হয়। যেসব আরোহ অনুমানের ক্ষেত্রে আরোহের মৌলিক বৈশিষ্ট্যসমূহ বিশেষভাবে জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ ও আরোহমূলক উল্লম্ফন উপস্থিত, তাদের প্রকৃত/যথার্থ আরোহ বলা হয়। যেমন, কতিপয় দৃষ্টান্তে লক্ষ করা গেল যায়, তাপ প্রয়োগ করলে পদার্থ সম্প্রসারিত হয়। এর কোনো ব্যতিক্রম কখনো লক্ষ করা যায়নি। সে ভিত্তিতে গ্রহণ করা গেল, সব ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে পদার্থ সম্প্রসারিত হয়।

উল্লিখিত উদাহরণ থেকে লক্ষ করা যায়, এ ক্ষেত্রে কতিপয় জ্ঞাত দৃষ্টান্তের ভিত্তিতে সমজাতীয় সব দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে এ ক্ষেত্রে জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ সম্পন্ন হয়েছে। আর জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ সম্পন্ন হয়েছে আরোহমূলক উল্লম্ফনের ভিত্তিতে। তাই উল্লিখিত যুক্তি যথার্থ আরোহের উদাহরণ।

উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয়, মরিয়মের স্বামীর বলা বিষয়টি তিনি যুক্তিবিদ্যার 'প্রকৃত আরোহের' জ্ঞান প্রয়োগ করে বলেছেন।

5 views

Related Questions