1 Answers

উদ্দীপকে উল্লেখিত কফিল উদ্দিনের সাক্ষ্য যুক্তিবিদ্যার বর্ণনার বিষয়টিকে প্রকাশ করে। নিচে বর্ণনার ধারণা ব্যাখ্যা করা হলো-

যুক্তিবিদ্যায় কোনো পদের অপরিহার্য বা সাধারণ গুণাবলির যে সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয় তাই সংজ্ঞা। অর্থাৎ সংজ্ঞা প্রদান করা হয় কোনো পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্টরূপে প্রকাশ করার প্রয়োজনে। আর সংজ্ঞাকে যথার্থভাবে বা পরিপূর্ণরূপে এবং সবার কাছে সমান গ্রহণযোগ্য করে তোলার জন্য সংজ্ঞার্থ পদের মাঝে সংজ্ঞেয় পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা হয়। যেসব ক্ষেত্রে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখপূর্বক পদের সংজ্ঞা প্রদান করা সম্ভব হয় না সেসব ক্ষেত্রে যে প্রক্রিয়ার মাধ্যমে একটা পদ সহজ ও বোধগম্য করে প্রকাশ করা হয় তাই হচ্ছে বর্ণনা। আরও স্পষ্টভাবে বলা যায়, যখন কোনো পদের জাত্যর্থ উল্লেখ না করে ঐ পদের উপলক্ষণ বা অবাস্তর লক্ষণ কিংবা উক্ত দুটিই উল্লেখ করা হয়, তখন তাকে বর্ণনা হিসেবে গণ্য করা হয়। প্রখ্যাত দর্শনিক প্লেটো, বলেছেন, "মানুষ পালকবিহীন দ্বিপদ জীব।” আলোচ্য বাক্যটিতে মানুষ পদের সংজ্ঞা প্রদান করা সম্ভব হয়নি। কারণ এখানে 'মানুষ' পদটির সম্পূর্ণ জাত্যর্থ প্রকাশ করে না। এজন্য এগুলোকে বর্ণনা হিসেবে গণ্য করা হবে। একইভাবে, উদ্দীপকে কফিল উদ্দিনের দেখা হত্যার ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ হলো বর্ণনা।

সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, কফিল উদ্দিনের বিবরণ যেহেতু জাত্যর্থের সাথে সম্পর্কিত নয় তাই তা বর্ণনা।

4 views

Related Questions