1 Answers

না, বিধেয় এবং বিধেয়ক সমার্থক হতে পারে না। সংজ্ঞা ও প্রকৃতিগত বিভিন্ন দিক থেকে বিধেয় ও বিধেয়কের মধ্যে পার্থক্য বিদ্যমান। যুক্তিবাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়, তাকেই বিধেয় বলে। অপরদিকে, যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে যে সম্পর্ক থাকে, তাকে বিধেয়ক বলে। দ্বিতীয়ত, সদর্থক ও নঞর্থক যেকোনো যুক্তিবাক্যেই বিধেয় বিদ্যমান থাকে। পক্ষান্তরে, বিধেয়ক শুধু সদর্থক যুক্তিবাক্যেই থাকে। যুক্তিবাক্যে ব্যবহৃত বিধেয় পদটি শ্রেণিবাচক বা বিশিষ্ট উভয়ই হতে পারে। কিন্তু যুক্তিবাক্যের বিধেয় পদটি শ্রেণিবাচক পদ হলেই সেক্ষেত্রে বিধেয়ক থাকবে। বিশিষ্ট বিধেয় পদ সম্পন্ন যুক্তিবাক্যে বিধেয়ক থাকবে না। যুক্তিবাক্যে ব্যবহৃত অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিধেয় একটি পদ। কিন্তু বিধেয়ক কোনো পদ নয়। বরং বিধেয়ক হলো উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্ক। যুক্তিবিদগণ বিধেয়ের কোনো শ্রেণিবিন্যাস করেননি। কিন্তু বিধেয়ক পাঁচ প্রকার। বিধেয় একক বা বিশেষ পদ হিসেবে মূর্ত। কিন্তু বিধেয়ক একটি শ্রেণিগত সম্বন্ধের ধারণা বলে তা বিমূর্ত। উদ্দীপকের উদাহরণের সাহায্যে বিষয়টি স্পষ্ট করা হলো- 'সব ঘোড়া হয় প্রাণী'। যুক্তিবাক্যে ঘোড়া পদটি উদ্দেশ্য এবং প্রাণী পদটি বিধেয়। বিধেয়ক হলো ঘোড়া এবং প্রাণীর মধ্যে যে সম্পর্ক। সুতরাং বিধেয় এবং বিধেয়ক সমার্থক নয়।

4 views

Related Questions