1 Answers
উদ্দীপকে প্রাইম নামক একটি প্রসূতি ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্রের কথা বলা হয়েছে।
শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার সুস্থতা বজায় রাখা প্রয়োজন। প্রসবকাল বিলম্বিত হলে বা প্রসবকালে শিশু অসুস্থ হয়ে পড়লে জন্মের পর শিশু পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না। এই স্বাস্থ্যকেন্দ্রটি জন্মের পরপরই নবজাতকের স্বাস্থ্য রক্ষার জন্য বিশেষ যত্নবান। নবজাতকের জন্মের পরপরই যেসব ব্যবস্থার মাধ্যমে তারা শিশুর স্বাস্থ্য রক্ষা করে তা হলো-
- জীবাণুমুক্ত পরিষ্কার সিজার দিয়ে কর্ড কেটে জীবাণুমুক্ত সুতা দিয়ে বাঁধে।
- জন্মগ্রহণের পরই মিউকাস, অ্যামনিউটিক ফ্লুইড পরিষ্কার করে শ্বাস-প্রশ্বাসে সহায়তা করে।
- কর্ড শুষ্ক রাখে, ৫-৮ দিনের মধ্যে কর্ড, শুকিয়ে নাভি থেকে পড়ে যাওয়া পর্যন্ত বিশেষ যত্ন নেয়।
- নাক, কান, মুখ ও শরীর পরিষ্কার রাখে।
- গরম কাপড় পেঁচিয়ে দেহের তাপমাত্রা রক্ষা করে।
- রোগ সংক্রামক থেকে নবজাতককে রক্ষা করার জন্য শালদুধ খাওয়ানো হয়।
- অপরিণত / অপরিপক্ক/ কম ওজন / প্রসব আঘাত / জন্ম বৈকল্য নিয়ে জন্মগ্রহণ করলে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে।
5 views
Answered