1 Answers

আনিকার অসুস্থতার জন্য দায়ী ভিটামিনটির নাম ভিটামিন 'এ'। আনিকা রাতে কিছু দেখতে পায় না এবং তার চোখের উজ্জ্বলতা কমে যাচ্ছে। তার চোখের সমস্যাটি হলো রাতকানা যা ভিটামিন 'এ' এর অভাবজনিত একটি রোগ।

ভিটামিন 'এ' আনিকার চোখের যাবতীয় সুস্থতা নিশ্চিত করে। এটি চর্বিতে দ্রবণীয় একটি ভিটামিন যা আমাদের যকৃতে জমা থাকে। এই ভিটামিনটি প্রাণিজ উৎস থেকে রেটিনলরূপে এবং উদ্ভিজ্জ উৎস থেকে ক্যারোটিনরূপে পাওয়া যায়। আনিকার চোখের যাবতীয় রোগ প্রতিরোধের জন্য ভিটামিন 'এ' খুবই গুরুত্বপূর্ণ। আনিকার চোখের জেরোপথ্যালমিয়া প্রতিরোধে এই ভিটামিন ভূমিকা রাখে। চোখের স্বাভাবিক পিচ্ছিল ভাব বজায় রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে এই ভিটামিন। এর প্রভাবে চোখের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, অল্প আলোতে দেখতে পাওয়া যায়। এছাড়াও ভিটামিন 'এ' রোগ সংক্রমণ করে, কোষঝিল্লির সজীবতা রক্ষা করে এবং স্নায়ুতন্ত্রের কার্যাবলি বজায় রাখে। ফলে চোখের সুস্থতা বজায় থাকে। এভাবে ভিটামিন 'এ' বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনিকার চোখের সুস্থতা বজায় রাখে।

5 views

Related Questions