1 Answers

আনিকার পছন্দের খাবার গাজরে গ্লুকোজ রয়েছে। সবাত শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে CO2, পানি এবং ATP উৎপন্ন হয়। নিচে ছকের মাধ্যমে এক অণু গ্লুকোজ থেকে উৎপন্ন শক্তির হিসাব
দেখানো হলো-

শ্বসনের পর্যায়

উৎপাদিত শক্তি

ব্যয়িত শক্তি

নিট উৎপাদিত শক্তি

গ্লাইকোলাইসিস

২ অণু NADH+H+ ৪ অণু ATP

২ অণু ATP

৬ অণু ATP
২ অণু ATP

অ্যাসিটাইল কো- এ

২ অণু
NADH+H+

৬ অণু ATP

ক্রেবস চক্র

৬ অণু
NADH+H+
২ অণু FADH2
২ অণু GTP

১৮ অণু ATP
৪ অণু ATP
২ অণু ATP

৩৮ অণু ATP (নিট মোট ATP)

এখানে

১ অণু NADH+H+ = ৩ অণু ATP

১ অণু FADH2 = ২ অণু ATP

১ অণু GTP = ১ অণু ATP

উপরের ছকের হিসাব থেকে দেখা যায় শ্বসনের ক্রেবস চক্রে এক অণু গ্লুকোজ থেকে মোট শক্তি তথা ২৪ অণু ATP তৈরি হয়। সুতরাং ২ অণু গ্লুকোজ থেকে মোট ৪৮ অণু ATP উৎপন্ন হবে।

9 views

Related Questions